আন্তর্জাতিক

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি নাগরিক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে পাকিস্তানের নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আদালত তাঁকে ৩৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন।

 

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সম্পৃক্ত আসিফ মার্চেন্ট ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ ষড়যন্ত্রে জড়ান। তিনি মার্কিন নেতাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন।

 

সম্ভাব্য লক্ষ্য হিসেবে ট্রাম্প, বাইডেন ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উঠে আসে। তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের দাবি, এ পরিকল্পনার মূল লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

আদালতে আসিফ দাবি করেন, তেহরানে থাকা পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তিনি এ পরিকল্পনায় জড়িয়েছিলেন। তাঁর ভাষ্য, কাউকে হত্যার আগেই তিনি গ্রেপ্তার হবেন বলে ধারণা করেছিলেন। তবে নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ তাঁকে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

 

টড ব্ল্যাঞ্চ বলেন, মার্কিন নেতাদের বিরুদ্ধে বিদেশি কোনো গোষ্ঠীর হত্যার ষড়যন্ত্র সহ্য করা হবে না। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে আসিফ মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক
২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

অগ্রাধিকার পাবেন কর্মী ও মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীরা / ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আগুন

২ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিসকে মনোনীত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। বুধবার দলের রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৫১-১১ ভোটে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান...

রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় বসবাসরত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সুখবর। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন...

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।...

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর...

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ