আন্তর্জাতিক

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী

'শুধু একটা স্লাইপারের অভাব ছিল' ফেসবুকে মন্তব্যকারী আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ৩:১৩ রাত সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ৩:১৫ রাত
'শুধু একটা স্লাইপারের অভাব ছিল' ফেসবুকে মন্তব্যকারী আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

 

প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে স্নাইপার নিয়ে মন্তব্য করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বেগ তৈরি হয়।

 

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন মন্তব্যটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দলের সহসভাপতি আলী আশরাফ মাসুমও মন্তব্যটির উদ্দেশ্য ও সম্ভাব্য হুমকির বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মন্তব্যটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১ দিন আগে
আন্তর্জাতিক
বিবাহবহির্ভূত সন্তান জন্ম,  সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

বিবাহবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১ দিন আগে
আন্তর্জাতিক
গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

১ দিন আগে
আন্তর্জাতিক
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

১ দিন আগে
আন্তর্জাতিক
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

২ দিন আগে
আন্তর্জাতিক
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধী

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

নিউইয়র্ক সিটিতে বাসাবাড়ির আবর্জনা ফেলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের। বিশেষ করে ব্যবহৃত সুচ, সিরিঞ্জসহ...

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ...

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে...

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

বিবাহবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা...

বিবাহবহির্ভূত সন্তান জন্ম,  সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান...

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত...

নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা  ভবন ধসে নিহত ২, আহত ১৭